নতুন বছরে বাংলাদেশ বিমানের বহরে যোগ হচ্ছে ২ প্লেন

নতুন বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে দু’টি নতুন উড়োজাহাজ।
ড্যাশ ৮-৪০০ মডেলের দু’টি নতুন প্লেন ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যোগ হবে।

বৃহস্পতিবার বিমান সূত্র এ তথ্য জানায়।

বিমান সূত্র জানায়, কানাডার প্রখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড থেকে ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ মডেলের প্লেনটি কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে প্রথমটি গত ২৪ নভেম্বর বহরে যোগ হয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ দু’টি যথাক্রমে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিমান বহরে যুক্ত হবে।
নতুন উড়োজাহাজ বহরে সংযোজনের মাধ্যমে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আঞ্চলিক ও আন্তর্জাতিক গন্তব্যে বিমানের সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.