করোনাভাইরাসের ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা দাবি করেছে যে তাদের দেশের কয়েকটি কোম্পানি থেকে করোনাভাইরাসের ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা করছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে শুক্রবার তারা এমনটি জানান।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সংসদীয় গোয়েন্দা কমিটির সদস্য হা তাই-কেউং বলেন, দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এটি স্পষ্ট করেনি যে ঠিক কতটি কোম্পানিকে টার্গেট বানানো হয়েছে। তবে এর কারণে ক্ষয়ক্ষতি হয়েছে।

এই অভিযোগের বিষয়ে এখনো উত্তর কোরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.