করোনাভাইরাসের টিকা নেবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো করোনাভাইরাসের টিকা নেবেন না।
বৃহস্পতিবার এ বিষয়ে খোলাখুলি মন্তব্য করেছেন তিনি।
এর আগে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকাদান কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
এবার সরাসরি টিকাকে না বলে দিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক প্ল্যাটফর্মে প্রচারিত নিজের বিবৃতিতে বলসোনারো বলেন, কংগ্রেসের পক্ষে ব্রাজিলিয়ানদের টিকা গ্রহণের বিষয়ে সম্মত হওয়া সম্ভব নয়।
বলসোনারো টিকা নেওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি আপনাদের বলছি, আমি এটা নেব না।
এটা আমার অধিকার।’ এছাড়া মাস্ক পরার কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বলসোনারো। ভাইরাস সংক্রমণ ঠেকাতে এর কার্যকারিতার পক্ষে খুব বেশি প্রমাণ নেই বলে জানান তিনি।

করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।
দীর্ঘদিন ধরেই বলসোনারো করোনা মহামারির গুরুত্বকে ছোট করে দেখেছেন।
গত জুলাই মাসে অবশ্য তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.