গদি ছাড়তে ‘যদি’ শর্ত ডোনাল্ড ট্রাম্পের

জো বাইডেনের হাতে ক্ষমতা ছাড়তে প্রথমবারের মতো রাজি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে একটা ‘কিন্তু’ জুড়ে দিয়েছেন তিনি। বলেছেন, ইলেকটোরাল কলেজ যদি বাইডেনের বিজয় ঘোষণা করে, শুধু তাহলেই তিনি ক্ষমতা ছাড়বেন।

নির্বাচনের পর থেকেই কারচুপির অভিযোগ করে আসছেন ট্রাম্প, যা মার্কিন নির্বাচনের ইতিহাসে এখন পর্যন্ত নজিরবিহীন। তিনি এখনো পরাজয় মেনে নেননি। এ ছাড়া ৩ নভেম্বরের নির্বাচনের পর গণমাধ্যমে কথা বলাও বন্ধ করে দেন তিনি। এ অবস্থায় গত বৃহস্পতিবার নির্বাচনের পর ট্রাম্প প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, ‘ইলেকটোরাল কলেজ যদি আনুষ্ঠানিকভাবে বাইডেনকে বিজয়ী ঘোষণা করে, তাহলে আপনি ক্ষমতা ছাড়বেন কি না?’ জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই আমি ক্ষমতা হস্তান্তর করব। আর আপনারাও সেটা জানেন। কিন্তু ইলেকটোরাল কলেজ যদি সেটা করে, তাহলে তারা একটি ভুল করবে। সে ক্ষেত্রে পরাজয় মেনে নেওয়া অনেক কঠিন হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.