বসন্ত পর্যন্ত জার্মানিতে আংশিক লকডাউন থাকবে

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে জার্মানিতে আগামী বসন্ত পর্যন্ত আংশিক লকডাউন চালিয়ে যেতে হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী পিটার অল্টমেয়ার।

জার্মানির একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাতকারে শনিবার তিনি বলেন, ‘এখনই স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব না।
বড় বড় অঞ্চলগুলোতে এখনও প্রতি লাখে কোভিড-১৯ রোগে সংক্রমিত হচ্ছেন ৫০ জনেরও বেশি মানুষ।’

জার্মানির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রবার্ট কচ ইনস্টিটিউটের দেয়া তথ্য অনুযায়ী, মহামারি করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত জার্মানিতে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ লাখ ২৮ হাজার ৮৯ জন।

গতকাল শুক্রবার করোনায় রেকর্ড সর্বোচ্চ মৃত্যুর দিনে জার্মানিতে মহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা দশ লাখ ছাড়ায়। শনিবারই আরও ২১ হাজার ৬৯৫ জন আক্রান্ত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.