কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ছাড়ালো

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৯৭ জন।
তাদের মধ্যে মারা গেছেন ১১ হাজার ৭৯৯ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯২৩ জন।

দেশটির অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা ও কুইবেক এই ৪টি অঙ্গরাজ্যে নাটকীয়ভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলে হাসপাতালগুলোতে ব্যাপকহারে চাপ পড়ছে।

কানাডার সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিনের এখনো এক মাস বাকি। কিন্তু এমন সময়ে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের প্রিমিয়াররা ঝাঁপিয়ে পড়ছেন স্বাস্থ্য ব্যবস্থাকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে।

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম জনগণকে সতর্ক করে বলেছেন, মহামারি চলাকালীন ছুটির মৌসুমে সংক্রমণ ঝুঁকি কমাতে কার্যকর উপায় হলো জমায়েত সীমাবদ্ধ করা এবং প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না যাওয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.