ভারতের উত্তরপ্রদেশে গায়ে কেরোসিন ঢেলে সাংবাদিককে পুড়িয়ে হত্যা

ভারতের উত্তরপ্রদেশে বন্ধুসহ এক সাংবাদিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বলরামপুর এলাকায়। নিহতরা হলেন- রাকেশ সিং ও পিন্টু সাহু।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাতে রাকেশ সিংয়ের দেহাত থানার এলাকার কালভারি গ্রামের বাড়িতে যান পিন্টু।
পরে ওই বাড়ির একটি বন্ধ ঘরের মধ্যে থেকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে লখনউয়ের কেজিএমইউ ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাদের।

পুলিশের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তের পর এটা খুনের ঘটনা বলেই প্রমাণ পাওয়া গেছে।
রাকেশ সিংয়ের বাড়ির একটি ঘরে খুনির সঙ্গে বসেছিলেন নিহতরা।
সেসময় কোনো বিষয় নিয়ে ওই তিনজনের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে হাতাহাতি লেগে গেলে অজ্ঞাত পরিচয়ের ওই খুনি রাকেশ ও পিন্টুর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এলাকা থেকে পালিয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.