আগামী ১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি।
শুক্রবার থেকে ‘থ্যাঙ্কসগিভিং ডে’ উপলক্ষে যুক্তরাষ্ট্রে মানুষ ব্যাপক হারে কেনাকাটা করেছেন।
ফলে ভাইরাসটির সংক্রমণের বিস্তার আরো দ্রুত ছড়াতে পারে।
ঐতিহ্যগতভাবে এই মৌসুমে পরিবারের সঙ্গে উত্সবের আনন্দে মাতার কথা থাকলেও, অনেকে হারাতে পারেন প্রিয়জনদের।
সিডিসি আগামী তিন সপ্তাহের মধ্যে আরো ৬০ হাজার মানুষ করোনা ভাইরাসে প্রাণ হারাবেন বলে এক পূর্বাভাস দিয়েছেন।
প্রাদুর্ভাব শুরুর পর মহামারি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ভাইরাসটির ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই এমন আশঙ্কার খবর জানালো দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।