করোনাভাইরাসের টিকার প্রথম অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাজ্য

পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রথম করোনার টিকার অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাজ্য।
আগামী সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা টিকার অনুমোদন দেবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জার্মানির বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের ফাইজারের যৌথ উন্নয়ন করা টিকা অনুমোদন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরবরাহ শুরু হবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর থেকে টিকা দেওয়া শুরু হতে পারে।
যুক্তরাজ্য ইতোমধ্যে চার কোটি টিকা সরবরাহের আদেশ দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.