আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ সেনা নিহত

আফগানিস্তানে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনায় কমপক্ষে ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন।
এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার দেশটির একটি সেনাঘাঁটিতে ওই হামলা চালোনো হয়েছে।

দেশটিতে গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
পূর্বাঞ্চলীয় গাজনি প্রদেশের রাজধানী গাজনি শহরের উপকণ্ঠে ওই হামলা চালানো হয়েছে।
ওই অঞ্চলে বহুদিন ধরেই সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছে।

গাজনি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত জানান, ৩০টি মরদেহ এবং ২৪ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।
এরা সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে আফগান সরকার ও তালেবান।
কিন্তু শান্তি আলোচনার মধ্যেই একের পর এক হামলার ঘটনা ঘটেই যাচ্ছে।
প্রায় দুই দশক ধরে চলা এসব সহিংসতায় এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.