ইরানের অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহর হত্যাকারী এবং এর নির্দেশদাতার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ইরানের শীর্ষনেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
শনিবার এক বিবৃতিতে ইরানি নেতা বলেছেন, ফখরিজাদেহ দেশটির খ্যাতনামা পরমাণু এবং প্রতিরক্ষা বিজ্ঞানী ছিলেন।
রুহানি বলেন, ইরানের তাৎক্ষণিক অগ্রাধিকার হবে ফখরিজাদেহকে হত্যাকারী এবং যারা এই নির্দেশ দিয়েছিল তাদের চূড়ান্ত সাজা দেয়া।
এদিকে, ইরানের করোনা টাস্কফোর্সের এক বৈঠকে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ফখরিজাদেহ হত্যাকাণ্ডে ইসরায়েলই দায়ী। আর এ ঘটনায় তাদের পারমাণবিক কর্মসূচি থেমে যাবে না।