মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহে সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির সংক্রামক রোগের বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।
দেশটিতে থ্যাঙ্কসগিভিং ডে’কে কেন্দ্র করে লোকজন ছুটি কাটাতে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়।
এ বছরও হাজার হাজার মানুষ থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে বাড়ি ফিরছেন।
প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়।
এই দিনটিতে যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকে।
অ্যান্থনি ফাউসি বলছেন, এখনও খুব বেশি দেরি হয়নি।
লোকজন ভ্রমণের সময় মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ভাইরাসের সংক্রমণ রোধ করতে পারেন।
গত ডিসেম্বরে প্রথম চীনে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়লেও এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
অপরদিকে মারা গেছে ২ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ।