মৃত বলে রাখা ছিল মর্গে, জ্ঞান ফিরতেই চিৎকার!

হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা।
এরপর ওই ব্যক্তির দেহ সংরক্ষণের জন্য রাখা হয়েছিল মর্গে।
সেখানে দেহ সংরক্ষণের প্রক্রিয়া শুরু হতেই জ্ঞান ফেরে রোগীর।

জেগে উঠে নিজেকে মর্গে দেখেই চিৎকার করতে থাকেন তিনি। কেনিয়ার একটি হাসপাতালে অবহেলার এমন ভয়ঙ্কর ঘটনা সম্প্রতি সামনে এসেছে। এতে চরম সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, ৩২ বছর বয়ষী ওই ব্যক্তির নাম পিটার কিগেন। পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে কেনিয়ার কেইরিচোর কাপলাটেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

সেখানে ভর্তি হওয়ার কয়েক দিন পর তার পরিবারের লোকদের কাছে সংবাদ পাঠানো হয়, পিটার মারা গেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.