জো বাইডেনের প্রেস টিমের গুরুত্বপূর্ণ সব পদেই নারী

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেস টিমের সব গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ দিয়েছেন।
বাইডেন শিবির দাবি করছে, দেশের ইতিহাসে এমন নিয়োগের ঘটনা এই প্রথম। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি থেকে হোয়াইট হাউসের প্রেস টিমের নেতৃত্ব দিতে যে নারী নিয়োগ পেয়েছেন; তিনি হলেন বাইডেনের নির্বাচনী প্রচারণা শিবিরের কমিউনিকেশন্স ডিরেক্টর কেট বেডিংফিল্ড।

বারাক ওবামার সময় হোয়াইট হাউসের কমিউনিকেশন্স ডিরেক্টর জেন সাকি হতে যাচ্ছেন নয়া মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি।
প্রসঙ্গত, ওবামা প্রশাসনে দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

নানাবিধ লোকের সমন্বয়ে পুরো দেশকে প্রতিফলিত করার মতো একটি প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিলেও বাইডেন ওবামা প্রশাসনের লোকজনকেই ফের হোয়াইট হাউসে ফিরিয়ে আনছেন বলে অভিযোগ অনেকের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.