কলকাতায় বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু

ভারতের কলকাতায় মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে ফের নিয়মিত ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (৩০ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এতথ্য জানায় সংস্থাটি।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে নিয়মিত ফ্লাইট শুরু করবে বিমান।
কলকাতায় সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ৫২১ ভারতীয় রুপি।
টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

করোনা ভাইরাসের কারণে সাত মাস পর গত ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় ভারতের কলকাতা, দিল্লি ও চেন্নাই রুটে ফ্লাইট চালু করে বিমান।
এ তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট ছিল তাদের। তবে শুরু থেকেই যাত্রীর সংকট দেখা যায়। ফলে গত ৯ নভেম্বর বিমান ঘোষণা দেয়, অনিবার্য কারণবশত ১২ নভেম্বর থেকে কলকাতা রুটে ফ্লাইট বন্ধ থাকবে।

ফ্লাইট বন্ধ ঘোষণার ৮ দিন পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিমানের ওয়েবসাইটে ১ ডিসেম্বর থেকে ফ্লাইট চালুর ঘোষণা দেয় সংস্থাটি। সেই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে ফের এই রুটে ফ্লাইট চালু হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.