আরও ছয় মাসেও পরাজয় স্বীকার করবেন না ডোনাল্ড ট্রাম্প!

মার্কিন নির্বাচনে জো বাইডেন জিতলেও আসন্ন ছয় মাসেও হার স্বীকার করবেন না বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প।
রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সুপ্রিম কোর্টকেও আক্রমণ করেন।

নভেম্বর নির্বাচনের পর দুই একবার তাকে জনসমক্ষে দেখা গেলেও সাংবাদিকদের সামনে বিশেষ মুখ খোলেননি তিনি।
যা বলার টুইটে বলেছেন। তিনি যে হেরে গেছেন, তা জানতে পারার পর একের পর এক টুইটে এক পা এক পা করে তিনি পিছিয়েছেন।
নির্বাচনে কারচুপি হয়েছে বললেও ক্ষমতা হস্তান্তরের রাস্তা খুলে দিয়েছেন।
রোববার প্রথম ফক্স চ্যানেলকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
সেখানে ফের নির্বাচনে ঐতিহাসিক কারচুপির অভিযোগ এনে আদালত থেকে নির্বাচনী কর্মকর্তা, সকলকেই এক হাত নিয়েছেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, মার্কিন নির্বাচনে এত বড় কারচুপি এর আগে কখনো হয়নি। নির্বাচনী কর্মকর্তাদের সমালোচনা করে ট্রাম্পের বক্তব্য, কারচুপি আটকানোর জন্য কোনো ব্যবস্থাই নেয়নি তারা।
যদিও নিজের বক্তব্যের সপক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেননি ট্রাম্প।
আদালতও ট্রাম্প এবং রিপাবলিকানদের বহু অভিযোগ খারিজ করে দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.