জাপানে আত্মহত্যার হার লাফিয়ে বাড়ছে

জাপানের টোকিও শহরের বাসিন্দা এরিকো কোবায়াশি।
মাত্র ২২ বছর বয়সেই নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা মাথায় এসেছিল তার।
একাধিকবার আত্মহত্যার চেষ্টাও চালিয়েছেন।

সেই সময়ের মানসিক লড়াই নিয়ে লেখা একটি বইয়ে কোবায়াশি জানান, যা বেতন পেতাম, তা দিয়ে বাড়ি ভাড়া তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের খরচও চালাতে পারছিলাম না।
খুবই গরিব ছিলাম।

বর্তমানে ৪৩ বছর বয়সী এই নারী এক স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি করছেন। তবে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তেই যেন সেই ‘দারিদ্রে ফিরে যাওয়ার’ ভয় শুরু হয় তার। মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ছেন।

তিনি বলেন, এরই মধ্যে আমার বেতন কমিয়ে দেওয়া হয়েছে অনেকটাই। সুড়ঙ্গের শেষ কোথায়? বুঝতে পারছি না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.