বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ কিনবে ‘সেভেন সিস্টার্স’খ্যাত ভারতের সাতটি রাজ্য ও ভুটান। ইতোমধ্যে তারা বিষয়টি নিশ্চিত করেছে।
আর সৌদি আরবও বাংলাদেশের কাছ থেকে ব্যান্ডউইথ কেনার আগ্রহ প্রকাশ করেছে।
মঙ্গলবার দুপুর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম।
এদিন একনেক সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
চলতি বছরের অক্টোবর থেকে ২০২৪ সালের জুনের মধ্যে ৬৯৩ কোটি ১৭ লাখ টাকা খরচে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।