পূর্ব ইউরোপে অবস্থিত ১,২০,৭৩৩ বর্গমাইলের দেশ পোল্যান্ড।
আয়তনের দিক থেকে দেশটি গোটা ইউরোপে নবম বৃহত্তম রাষ্ট্র।
সর্বশেষ ২০১৯ সালের জনগণনা অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় চার কোটি।
ওয়ারশ পোল্যান্ডের রাজধানী ও বৃহত্তম নগরী। জাতীয় মুদ্রার নাম জোলিটি।
পশ্চিমে জার্মানি, দক্ষিণে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া, পূর্বে ইউক্রেন ও বেলারুশ উত্তরে বাল্টিক সাগর, লিথুয়ানিয়া ও রাশিয়া দ্বারা পরিবেষ্টিত দেশটি একটি ঐতিহাসিক অঞ্চল হিসেবেও সমাদৃত। ষোড়শ শতাব্দীর শেষের দিকে জাগিয়েলনীয় রাজবংশের তত্ত্বাবধায়নে পোল্যান্ড ইউরোপের অন্যতম এক পরাশক্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
তবে ভৌগলিক অবস্থান এবং সমৃদ্ধশালী ইতিহাসের জন্য দেশটি বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যের শাসকদের দ্বারা আগ্রাসনের শিকার হয়।
এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে হিটলারের নাৎসি বাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। আবার নব্বইয়ের দশকের শেষদিকে পোল্যান্ড সর্বপ্রথম রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের বলয় থেকে নিজেদেরকে প্রত্যাহার করার ঘোষণা দেয় এবং কার্যতভাবে তাদের এ ঘোষণার মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন শুরু হয়।