তেলের দামে ফের অশনিসংকেত

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে মতবিরোধ দীর্ঘায়িত হওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে।
করোনা মহামারির ধাক্কা কাটিয়ে গত মাসে অপরিশোধিত তেলের দাম কিছুটা বাড়তে দেখা গেলেও আবারও উল্টোপথে হাঁটতে শুরু করেছে সেটি।

মঙ্গলবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২৬ সেন্ট বা ০.৫ শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৪৭ দশমিক ৬২ মার্কিন ডলারে।
আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআিই) দাম ২৩ সেন্ট বা ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ১১ ডলার।

গত সোমবারও ব্রেন্ট এবং ডব্লিউটিআইয়ের দাম ছিল নিম্নমুখী।
সেদিন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম কমেছিল প্রায় ০.৪ শতাংশ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.