‘কিছুতেই পিছু হটবে না ইমরান খান’

মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং তাদের মিত্র দেশগুলোর চাপে পিছু হটবে না পাকিস্তান, ইসরায়েলকে দিবে না স্বীকৃতি।
পাকিস্তানের ক্ষমতাসীন দল রবিবার এমনই মন্তব্য করেছে।

ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দল ক টুইট বার্তায় বলেছে, ফিলিস্তিনের জনগণের ইচ্ছার প্রতিফলন এবং জাতিসংঘের প্রস্তাবের ন্যায়সঙ্গত এবং সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিবে না।

এছাড়া ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইট বার্তায় জানান, ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন থাকবে।

এর আগে গত মাসে ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গভীর প্রভাব ইসলামাবাদে চাপ সৃষ্টির পেছনে রয়েছে।
এছাড়া চাপ সৃষ্টির পেছনে সৌদি আরব রয়েছে বলে ইঙ্গিত দেন ইমরান খান।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.