চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে চীনের মনুষ্যবিহীন মহাকাশযান চ্যাঙ’ই-৫।
এই যানটি চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চাঁদের পৌরাণিক চীনা দেবীর নামানুসারে এই মহাকাশযানের নামকরণ করা হয়েছে। গত ২৪ নভেম্বর এটি চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে মহাকাশযানটি।
চাঁদের পৃষ্ঠ থেকে মোট দুই কেজি নমুনা সংগ্রহ করবে চ্যাঙ’ই-৫। এটি চাঁদ থেকে নুড়ি ও মাটি সংগ্রহ করবে, যা বিজ্ঞানীদের চাঁদের উৎস, গঠন ও সেখানকার আগ্নেয়গিরির অবস্থা সম্পর্কে জানতে সহায়তা করবে।