জার্মানিতে পথচারীদের ভিড়ে গাড়িচাপায় নিহত ২

জার্মানিতে আচমকা একটি গাড়িচাপায় অন্তত দুই পথচারী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন।
মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রিয়ের শহরে এ ঘটনা ঘটেছে।

ট্রিয়ের পুলিশ এক টুইটে জানিয়েছে, পথচারীদের চাপা দেয়া গাড়ির চালককে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করেছে পুলিশ।

স্থানীয়দের সিটি সেন্টার এলাকা আপাতত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় মেয়র উলফ্রাম লেইবে জানিয়েছেন, গাড়িচাপায় অন্তত দুইজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
কয়েকজনের আঘাত বেশ গুরুতর।

তাৎক্ষণিকভাবে গাড়িটি পথচারীদের চাপা দেয়ার কারণ জানা যায়নি।
এ বিষয়ে পুলিশ বা স্থানীয় কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.