আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে কানাডা

কানাডায় করোনাভাইরাস মহামারীর চলমান দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ভাইরাসটি যেন আরও বিস্তার লাভ করতে না পারে, সেই লক্ষ্যে দেশটি আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে জননিরাপত্তা ও জরুরি প্রস্তুতিবিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার ঘোষণা করেছেন, ভ্রমণের এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মার্কিন নাগরিকদের জন্য ২১ ডিসেম্বর এবং অন্য দেশ থেকে আগতদের জন্য আগামী বছরের ২১ জানুয়ারি পর্যন্ত।

মন্ত্রী আরও বলেন, কানাডা সরকার ভ্রমণ বিধিনিষেধের পাশাপাশি কানাডিয়ানদের সুস্থ ও নিরাপদ রাখার লক্ষ্যে করোনার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, করোনার বিস্তার রোধে গত ১৬ মার্চ থেকে বিদেশি নাগরিকদের কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।
পরে ধাপে ধাপে এ নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়।

এ পর্যন্ত কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৮১২ জন, মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ১৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৪ হাজার ২২৫ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.