ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার দায় অস্বীকার সৌদি আরবের

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পেছনে সৌদির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে তেহরান।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ফাখরিজাদেহকে হত্যায় রিয়াদের ওপর দায় চাপিয়েছেন।
কিন্তু সৌদির পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে ফাখরিজাদেহ’র কাছাকাছি অন্য একটি গাড়ি থেকে রিমোট কন্ট্রোলড বন্দুকের মাধ্যমে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

প্রথম থেকেই ইরানের শীর্ষ নেতারা এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে আসছেন।
তারা বলছেন, ইসরায়েলি অস্ত্র দিয়েই ফাখরিজাদেহকে হত্যা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনি এবং অন্যান্য নেতারা দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.