আউটসোর্সিংয়ের মাধ্যমে ক্ষতি পোষানোর চেষ্টা কান্তাস এয়ারওয়েজের

অর্থনৈতিক ক্ষতি সীমিত করার প্রচেষ্টায় অস্ট্রেলিয়ান রাষ্ট্রীয় বিমান সংস্থা কান্তাস এয়ারওয়েজ ২০০০ গ্রাউন্ড স্টাফের কাজ আউটসোর্সিংয়ের মাধ্যমে করানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
এর আগে ব্যয়সংকোচন নীতিতে হেঁটে ছয় হাজার কর্মী ছাঁটাই করেছিল তারা। খবর বিবিসি।

বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে, নভেল করোনাভাইরাস মহামারীতে বিবিধ নিষেধাজ্ঞার কারণে এরই মধ্যে তাদের ২০০ কোটি ডলার ক্ষতির মুখে পড়তে হয়েছে।

বিমান পরিবহন সংস্থাটির আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান নির্বাহী অ্যান্ড্রু ডেভিড বলেন, দুর্ভাগ্যজনকভাবে কভিড বিমান সংস্থাগুলোর গতিপথ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে।
বিশ্বব্যাপী সংস্থাগুলোকে এখন টিকে থাকার নিমিত্তে নাটকীয় সব সিদ্ধান্ত গ্রহণের পথে হাঁটতে হচ্ছে। পাশাপাশি যে ক্ষতি এরই মধ্যে দেখতে হয়েছে, তা পোষাতেই কয়েক বছর চলে যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.