করোনাভাইরাসের টিকা গণহারে দেওয়ার নির্দেশ পুতিনের

ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহের শেষের দিকে মহামারি করোনা ভাইরাসে রাশিয়ায় তৈরি টিকা গণহারে প্রদানের নির্দেশ দিয়েছেন।
বুধবার এক টেলি কনফারেন্সে পুতিন এ নির্দেশ দেন।

রাশিয়ার গণমাধ্যম আরটি জানায়, করোনা চিকিৎসায় জড়িত স্বাস্থ্যকর্মী এবং শিক্ষকদের প্রথমে করোনার টিকা দেওয়া হবে।
এছাড়াও দেশটির সব নাগরিক বিনামূল্যে এই ভ্যাকসিন পাবে বলেও উল্লেখ করা হয়।

আরটি আরো জানায় রাশিয়ার ফার্মা ইন্ডাস্ট্রি বড় আকারের টিকা দেওয়ার জন্য প্রস্তুত।
আগামী কয়েকদিনের মধ্যেই করোনা প্রতিরোধী ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ অন্তত ২০ লাখ ডোজ উৎপাদন করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.