হংকংয়ের শীর্ষ গণতন্ত্রপন্থী নেতাদের কারাদণ্ড প্রদান

গত বছরের বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের শীর্ষ গণতন্ত্রপন্থী নেতা জোশুয়া ওং, অ্যাগনেস চৌ ও ইভান ল্যামকে কারাদণ্ড দেয়ার খবর জানিয়েছে বিবিসি।

বিবিসির খবর অনুযায়ী বেআইনি জনসমাবেশের আয়োজন ও তাতে অংশ নেয়ার কারণে দোষী সাব্যস্ত করে আদালত হংকংয়ের প্রথম সারির এই তিন গণতন্ত্রপন্থী নেতার বিরুদ্ধে কারাদণ্ডের রায় দিলেন।

চীনবিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছিল গোটা হংকং।
কিন্তু কঠোর শাস্তির বিধান রেখে মূল ভূখণ্ড চীনের সরকার হংকংয়ের জন্য বিতর্কিত একটি জাতীয় নিরপত্তা আইন প্রণয়ন করার পর ওই বিক্ষোভ স্তিমিত হয়ে পড়েছে।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.