ভারতের কৃষক আন্দোলনে সমর্থন দিয়ে বিতর্কে জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন করে প্রকাশ্যে বিবৃতি দেয়ার পর তিনি আদৌ ঠিক কাজ করেছেন কিনা, তা নিয়ে ভারতে এখন উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে।

ভারতীয়দের অনেকেই যেমন ‘উদারনৈতিক’ ট্রুডোর পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন; তেমনি নেটিজেনদের বড় একটা অংশ তাকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয় থেকে দূরে থাকার’ পরামর্শ দিচ্ছেন।

অনেকে আবার মনে করছেন, ভারতে আন্দোলনরত কৃষকদের বেশিরভাগই যেহেতু পাঞ্জাবের শিখ, তাই কানাডায় শিখ বংশোদ্ভূতদের সমর্থন পেতেই ট্রুডো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ওই বিবৃতি দিয়েছেন।

উদ্দেশ্য যাই হোক, ট্রুডোর মন্তব্যকে কেন্দ্র করে ভারতীয়রা এখন যে কার্যত দুভাগ তাতে কোনও সন্দেহ নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.