‘আগামী বছর আমি আর মেসি একসঙ্গে খেলব’

গত চ্যাম্পিয়ন্স লিগে বার্সার ভরাডুবির পর ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মেসি।
তখন তাকে পেতে লড়াইয়ে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্তাস এবং পিএসজি।
কিন্তু বার্তামেউয়ের আইনী প্যাঁচে মেসির ক্লাব ছাড়া হয়নি। মৌসুম শেষে যে তিনি আর বার্সায় থাকছেন না- এ বিষয়ে অনেকেই নিশ্চিত। তাহরে কোথায় যাবেন মেসি? এ বিষয়ে এবার মিডিয়ার সামনে প্রকাশ্যে বোমা ফাটালেন ব্রাজিল সুপারস্টার নেইমার।

মেসি-নেইমার-সুয়ারেস বার্সেলোনার এই ভয়ংকর আক্রমণত্রয়ী এখন বিচ্ছিন্ন।
নেইমার চলে গেছেন পিএসজিতে। সুয়ারেসকে তো আতলেটিকোতে যেতে বাধ্য করা হয়েছে।
এসব কারণে মেসি এখন বার্সায় স্বস্তিতে নেই। সম্প্রতি তিনি নিজের বিরক্তির কথা বারবার প্রকাশ করেছেন। এবার নেইমার ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, মৌসুম শেষে মেসি হয়তো প্যারিসেই যাচ্ছেন! রীতিমতো বোমা ফাটিয়ে নেইমার ঘোষণা দিয়েছেন যে, আগামী মৌসুমেই তিনি লিওনেল মেসির সঙ্গে আবার খেলবেন!

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.