ইরানে বেধে দেয়া পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের কোনো বিল পরিশোধ করতে হয়ে না। একইভাবে গ্যাস ও পানির ক্ষেত্রেও এই পদ্ধতি অনুসরণ করবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
তিনি বলেছেন, প্রতি মাসে ইরানের ৩৫টি গ্রাম জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে।
দেশের জনসংখ্যার ৩০ শতাংশ মানুষ তুলনামমূলক কম বিদ্যুৎ ব্যবহার করে।
তাদের বিদ্যুৎ বিল দিতে হয় না। বিদ্যুতের পর এখন গ্যাস ও পানির ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে।
গত বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের ২৫টি প্রকল্প উদ্বোধনের সময় ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন।