প্রথমবার একদিনে তিন হাজারের বেশি মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রে

মার্কিন যুক্তরাষ্ট্রে বুধবার একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী মারা গেছেন।
এ ছাড়া মহামারি করোনার প্রাদুর্ভাব শুরুর পর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও প্রথমবার লাখ ছাড়িয়েছে। গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৫৭ জন।
এর আগে দৈনিক সর্বোচ্চ মৃত্যু ছিল প্রাদুর্ভাবের শুরুতে গত ১৫ এপ্রিল; ২ হাজার ৬০৭ জন।

এছাড়া বুধবার করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে দুই লক্ষাধিক করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে একদিনে দুই লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

এ নিয়ে ১ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৭২৮ আমেরিকানের দেহে সংক্রমণ ছড়িয়েছে মহামারি করোনা।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ ১ কোটি ৪০ লাখ ছাড়িয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.