ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ শুনলোই না সুপ্রিম কোর্ট

গতমাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে ট্রাম্পের দায়ের করা মামলা আমলেই নিল না উইসকনসিনের সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার তার ওই আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
এসময় বলা হয়েছে, সরাসরি সুপ্রিম কোর্টে নয়, দরকার হলে নিম্ন আদালতের রায় নিয়ে তারপর সর্বোচ্চ আদালতে আসতে হবে ট্রাম্পকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার উইসকনসিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের মামলা বিষয়ক রুলের পক্ষে পড়ে তিন ভোট, আর বিপক্ষে ছিলেন চারজন বিচারপতি।
ফলে রাজ্যটিতে সরাসরি সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পথ বন্ধ হয়ে গেছে ট্রাম্প শিবিরের।

জানা গেছে, সুপ্রিম কোর্টে উইসকনসিনের ডেমোক্র্যাটশাসিত দু’টি কাউন্টির ২ লাখ ২১ হাজারের বেশি ব্যালট বাতিলের আবেদন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
সেখানে অ্যাবসেন্টি ব্যালটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.