আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার চলে যাওয়ার এক সপ্তাহ হয়ে গেল।
ব্রাজিলে চিরাচরিত রীতি অনুযায়ী প্রয়াত ব্যক্তিকে মৃত্যুর ৭ দিন পরে শ্রদ্ধা জানানো হয়।
এবার সেই কাজটাই করলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে।
চিরপ্রতিদন্দ্বী ম্যারাডোনার উদ্দেশ্যে তিনি সোশ্যাল সাইটে ছড়িয়ে দিলেন একগুচ্ছ ভালোবাসা আর সম্মান।
ইনস্টাগ্রামে ম্যারাডোনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পেলে লিখেন, ‘আজ ৭ দিন হয়ে গেল, তুমি নেই।
অনেক মানুষ আছেন, যারা সারা জীবন তোমার সঙ্গে আমার তুলনা করে এসেছেন।
তুমি একজন জিনিয়াস। বিশ্বকে মাতিয়ে দিয়েছিলে।
তোমার পায়ে বল মানেই জাদু। তুমি সত্যিকারের কিংবদন্তি।
কিন্তু এসব কিছুর থেকেও বড় কথা হল, আমার কাছে তুমি সবসময় একজন খুব ভাল বন্ধু।
তোমার হৃদয়টা অনেক বড়।’