আজ থেকে আমিরাতের মসজিদে জুমা শুরু

করোনা ভাইরাস রোধে মসজিদে জুমা আদায় স্থগিতের দীর্ঘ ৮ মাস পর আজ থেকে ফের জুমা আদায় শুরু হয়েছে আমিরাতে।
জুমা আদায়ে মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসার নির্দেশনা প্রদান করে জাতীয় সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (এনসিইএমএ)।

আমিরাতে করোনাভাইরাস মহামারি দেখা দিলে গত মধ্য মার্চ থেকে মসজিদে নামাজ আদায় স্থগিত করে।
এরপর গত ১ জুলাই থেকে ধীরে ধীরে মসজিদে দৈনন্দিন নামাজ আদায়ে শিথিলতা করা হয়।
আজ থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জুমা আদায় শুরু হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, আমিরাতের ফতোয়া কাউন্সিলের নির্দেশনা মতে মসজিদের আসা সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মানতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.