ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়াল পৌনে ২ লাখ

করোনাভাইরাসের অব্যাহত তাণ্ডবে মুত্যুর মিছিল দীর্ঘ হয়েই চলেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে।
যা আজ পৌনে ২ লাখ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ।
ফলে করোনার রোগীর সংখ্যা ৬৫ লাখ হতে চলেছে। যদিও সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৮৬৬ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ লাখ ৮৭ হাজার ৫১৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৭৭৬ জন।
এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৫ হাজার ৩০৭ জনে ঠেকেছে।

অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৫৭ লাখ ২৫ হাজার ১০ জন রোগী।
এর মধ্যে গত একদিনেই সুস্থতা লাভ করেছেন ২৬ হাজার ৬৫৭ জন।।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.