এবার ফাইজারের করোনা ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দিল বাহরাইন

করোনায় আক্রান্তদের জরুরি চিকিৎসার জন্য মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন।
বিশ্বের মাত্র দ্বিতীয় দেশ হিসেবে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমতি দিল তারা।
কিছুদিন আগে প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাজ্য।

শুক্রবার বাহরাইনের জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনএইচআরএ) জানিয়েছে, দেশটি ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে, যা উচ্চঝুঁকিপূর্ণ রোগীদের ওপর ব্যবহৃত হবে।

তবে কী পরিমাণ ভ্যাকসিন কেনা হয়েছে বা কবে নাগাদ এটি প্রয়োগ শুরু হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি বাহরাইন।
এ নিয়ে মুখ খোলেনি ফাইজার-বায়োএনটেক কর্তৃপক্ষও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.