সরাসরি বাংলাদেশের খেলা উপভোগ করলেন স্পেনের জাভি

বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ম্যাচে কাতারের রাজধানী দোহায় আবদুল্লাহ বিন নাসের খলিফা স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ-কাতার।
আধিপত্য বিস্তার করে এই ম্যাচ ৫-০ গোলে জিতে নেয় স্বাগতিক কাতার।

করোনা মহামারিকালে মাত্র ২ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছিলেন।
তবে সাধারণ দর্শক ছাড়াও ভিআইপি গ্যালারিতে দেখা যায় বাংলাদেশ-কাতারের ম্যাচ উপভোগ করতে এসেছিলেন বার্সার সাবেক অধিনায়ক জাভি হার্নান্দেজ।

ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরা বেশ কয়েকবারই গ্যালারির বিভিন্ন জায়গায় ঘুরে আসছিল।
হঠাৎ, কিছুক্ষণের জন্য ভিআইপি গ্যালারিতে আটকে যায় টিভি ক্যামেরার চোখ।
জাভি হার্নান্দেজের ওপর থমকে যায় ক্যামেরা।
বার্সার সাবেক অধিনায়ক, মেসি, ইনিয়েস্তা, নেইমার, সুয়ারেজদের সতীর্থ, স্পেনের বিশ্বকাপজয়ী তারকা উপভোগ করেছেন বাংলাদেশ-কাতারের ম্যাচ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.