চাঁদের বুকে এবার স্থাপিত হলো চীনের পতাকা।
আজ থেকে অর্ধশতকেরও আগে চাঁদের বুকের নেমেছিলেন মার্কিন মহাকাশচারীরা।
মানুষের ইতিহাসে সেই যুগান্তকারী মুহূর্তে মহাকাশচারীরা সেখানে পুঁতেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা।
এবার সেখানে স্থাপিত হলো হলুদ তারকাখচিত লাল পতাকা।
চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বায়ুশূন্য চন্দ্রপৃষ্ঠে শোভা পাচ্ছে পাঁচ তারকাযুক্ত লাল পতাকা।
গতকাল বৃহস্পতিবার চাঁদের মাটির নমুনা সংগ্রহ শেষে উচ্চক্ষমতার ক্যামেরা নিয়ে ফটোগ্রাফিতে নেমেছিল চীনের চেঞ্জ-৫ স্পেস প্রোব।
সেসব ছবির মধ্যে একটি ধাতব দণ্ডে গাঁথা পতাকার ছবিটিও রয়েছে।