সোমালিয়া ছাড়ছে মার্কিন সেনারা

সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার প্রতিরক্ষা দফতর এক বিবৃতিতে জানায়, সোমালিয়ায় থাকা অধিকাংশ সেনাই তুলে নেয়া হচ্ছে।
আগামী জানুয়ারীতে প্রেসিডেন্টের ক্ষমতা বাইডেনের কাছে বুঝিয়ে দেয়ার আগেই বিভিন্ন দেশ থেকে সেনা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

আফ্রিকার এই দেশটিতে সাড়ে ৬’শ থেকে ৮’শ মার্কিন সেনা অবস্থান করছে।
সেখানকার সেনাদের বিশেষ প্রশিক্ষণে মোতায়েন করা হয় তাদের।
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১-এর গোড়াতেই নির্দেশনা বাস্তবায়ন চান প্রেসিডেন্ট ট্রাম্প।

বিবৃতিতে পেন্টাগন আরো জানায়, ‘বিপদজ্জনক আফ্রিকা থেকে আমাদের কার্যক্রম পুরোপুরি গুটিয়ে নিচ্ছি না।
এ বিষয়ে আমরা সোমালিয়া সরকারের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ।
সেনাদের অবস্থান পরিবর্তন করছি, কিন্তু এর মানে মার্কিন নীতির পরিবর্তন নয়।’

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.