দুর্নীতির দায়ে অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রীর ৮ বছর কারাদণ্ড

দেশের প্রথম সারির একটি দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার পর সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইনজ গ্রাসারকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন অস্ট্রিয়ার একটি আদালত।

বিবিসি জানাচ্ছে, কার্ল-হেইনস সরকারি মালিকাধীন হাজার হাজার অ্যাপার্টমেন্ট বিক্রির প্রকল্পে অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও চুক্তির নথি বিকৃতির সঙ্গে জড়িত বলে দোষী সাব্যস্ত করে শুক্রবার এই রায় দেন আদালত।

ভিয়েনার আদালত গ্রাসার ৯০ লাখের বেশি ইউরো ঘুষ নিয়েছেন বলে প্রমাণ পাওয়ার কথা জানালেও কার্ল-হেইনস এমন অপরাধের কথা অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

২০০০ সালের অস্ট্রিয়ার সবচেয়ে কমবয়সী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে কার্ল-হেইনস।
তবে শুধু সাবেক অর্থমন্ত্রী নয় মোট ১৪ জন অর্থ পাচার, ঘুষ গ্রহণ ও চুক্তির নথি বিকৃতির দায়ে হওয়া মামলার আসামী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.