রাশিয়ার মস্কোতে করোনার টিকা দেওয়া শুরু

রাশিয়ার রাজধানী মস্কোতে করোনার টিকাদান কর্মসূচি শুরু করেছে।
গত আগস্টে রেজিস্ট্রি হওয়া নিজেদের আবিষ্কৃক ‘স্পুৎনিক-ভি’ টিকা দিয়েই কার্যক্রম শুরু করেছে দেশটি।

টিকা উন্নয়নকারী প্রতিষ্ঠান গামালিয়া ইনিস্টিটিউটের দাবি, ‘স্পুৎনিক-ভি’ করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহে অ্যান্টিবডি তৈরিতে ৯৫ শতাংশ কার্যকর এবং এতে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। অবশ্য বৃহৎ আকারে এই টিকার পরীক্ষা এখনও চলছে।

বিবিসি জানিয়েছে, হাজারো মানুষ এরই মধ্যে টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন।
কিন্তু রাশিয়া টিকার কী পরিমাণ ডোজ উৎপাদন করতে পেরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উৎপাদনকারীরা বছরের শেষ নাগাদ ৪০ লাখ ডোজ টিকা উৎপাদন করতে সক্ষম হবেন বল আশা প্রকাশ করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.