প্যারিসজুড়ে বিক্ষোভ

পুলিশের সহিংসতার প্রতিবাদে প্যারিসজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
শনিবার বিক্ষোভকারীরা পুলিশের দিকে পটকা ছুড়েছে, দোকানের জানালা ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যারিকেড পুড়িয়ে দিয়েছে।
জবাবে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছিল।
এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়।
বিক্ষোভকারীদের অধিকাংশ কালো পোশাক পরিহিত ছিল এবং তাদের মুখ ঢাকা ছিল।
এদের কেউ কেউ রাস্তার পাথর ভাঙতে হাতুড়ি ব্যবহার করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.