করোনা মোকাবিলায় ধনীদের ওপর বাড়তি কর আরোপ

মহামারি করোনা মোকাবেলায় সবচেয়ে ধনী ব্যক্তিদের ওপর বাড়তি কর আরোপ করেছে আর্জেন্টিনা। এই অর্থ করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দরকারি চিকিৎসা ও ত্রাণ সামগ্রীর জন্য ব্যবহার করা হবে।

নতুন এই করের নাম দেয়া হয়েছে ‘মিলিয়নিয়ার ট্যাক্স’।
দেশটির সংসদে নতুন কর বিষয়ক একটি বিলের পক্ষে ৪২টি ভোট পড়েছে।
আর বিপক্ষে ভোট পড়েছে ২৬টি।

দেশটির যেসব ধনী ব্যক্তিদের আর্জেন্টাইন মুদ্রায় ২শ মিলিয়ন পেসো সমপরিমাণ সম্পত্তি রয়েছে তাদের ওপর এই নতুন কর আরোপ করা হয়েছে।
এক্ষেত্রে দেশটির করদাতাদের ০.৮ শতাংশ অর্থাৎ ১২ হাজারের মতো ব্যক্তি এর আওতায় পড়বেন।

তাদের দেশের অভ্যন্তরে যে সম্পদ রয়েছে তার সাড়ে তিন শতাংশ এবং দেশের বাইরের সম্পদের উপর ৫.২৫ শতাংশ কর দিতে হবে।
দেশটির মধ্য-বামপন্থী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এই করের মাধ্যমে তিনশ মিলিয়ন পেসোর তহবিল গঠন করতে চান।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.