আন্তর্জাতিক চাপে মোদি সরকার

ভারতের কৃষক আন্দোলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ভারত সরকার।
যে কোনো গণতান্ত্রিক আন্দোলন নাগরিকের অধিকার বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পর এবার ব্রিটেনের ৩৬ জন পার্লামেন্ট সদস্য ভারতের কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলেছেন।
এদিকে কৃষকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও সমাধানে পৌঁছাতে পারেনি মোদি প্রশাসন। বিতর্কিত নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা অনড় থাকলেও তা সংশোধনের প্রস্তাব দিয়েছে সরকার।

কৃষকদের দিল্লি অবরোধের মধ্যেই শনিবার আন্দোলনরতদের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে বসে বিজেপি সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কৃষক প্রতিনিধিদের কাছে সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব দেওয়া হয়।
নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকেরা অনড় থাকলেও তা সংশোধনের প্রস্তাব দেয় মোদি সরকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.