গোটা বিশ্বে নারী নেতৃত্ব আর গণতন্ত্রের সবক দিয়ে বেড়ানো যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার নারী ভাইসপ্রেসিডেন্ট কামালা হ্যারিস।
যিনি এবারের নির্বাচনে বিজয়ী হয়েছেন জো বাইডেনের সঙ্গে।
এ নির্বাচনে আরেকটি চমক দেখাল বাইডেন-কামালা নেতৃত্ব।
আমেরিকার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে জ্যানেট ইয়েলেনকে মনোনয়ন দিলেন।
এতে করে দেশটির শীর্ষ পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ছে।
যদিও যুক্তরাষ্ট্রের নারীরা স্বাধীনতা ও নেতৃত্বে অন্য অনেক দেশ থেকে বেশ এগিয়ে রয়েছেন, সেটি বলার অপেক্ষা রাখে না।
জ্যানেট ইয়েলেন মার্কিন শীর্ষ ব্যাংক ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন ২০১৪-১৮ মেয়াদে।
ইয়েলেনের মতে, আবারও আর্থিক সংকটের মুখে যুক্তরাষ্ট্র। অবিলম্বে ব্যবস্থা না নিলে করোনার ধাক্কায় সামনের সময়টা আরও কঠিন হবে।
অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি গুরুত্ব দিয়ে সরকারের কর্মপরিকল্পনা সাজাবেন।