করোনার প্রভাবে আগামী দশ বছরে ২০ কোটির বেশি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাবে।
২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা একশ কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা জাতিসংঘের।
ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) এক নতুন গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।
করোনায় সারাবিশ্বেই বিভিন্ন দেশের আর্থিক অগ্রগতি থমকে গেছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। সেভাবে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না।
ফলে বিভিন্ন দেশের আর্থিক বৃদ্ধি, সাধারণ মানুষের জীবনযাপনের মান থমকে গেছে।
করোনা মহামারিতে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ।
আগামী এক দশকে ব্যাপক হারে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে।
না খেতে পেয়ে দিন কাটাতে হবে বহু মানুষকে।