জানুয়ারিতে করোনার দুটি টিকার অনুমোদন দিতে পারে ভারত

জানুয়ারির মধ্যে ভারতে দুটি করোনা টিকার জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেয়া হতে পারে বলে জানিয়েছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এআইআইএমএস) প্রধান।

সম্প্রতি ব্রিটেনে ব্যবহারের অনুমতি পাওয়ার পর ভারতেও নিজেদের টিকা বিক্রির জন্য দেশটির সরকারের কাছে ফাইজার অনুমোদন জানানোর পর এআইআইএমএস প্রধান রণদীপ গুলেরিয়া এমন কথা জানালেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে চলমান করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হলেই টিকার অনুমোদন দেয়া হবে।
এরপর শুরু হবে টিকাদান কর্মসূচি। তবে তার আগে খতিয়ে দেখা হবে ট্রায়ালের ফলাফল।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইন্টারোগেটিভ সায়েন্সেসের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের রাম বিশ্বকর্মা বলেন, ‘ফাইজারের আবেদনে সাড়া দিতে কয়েক সপ্তাহ সময়ও লাগতে পারে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.