বদলে গেছে সৌদি আরবের জীবনযাত্রা

গত পাঁচ বছরে সৌদির জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে।
রক্ষণশীল সৌদি সমাজ এখন পশ্চিমা ঢঙের উদারনৈতিকতার দিকে ঝুঁকেছে।
এখন নারীরাও প্রকাশ্যে আসছেন পশ্চিমা পোশাকে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক ভ্রমণ প্রতিবেদনে এ বিষয়টি উঠেছে।

প্রতিবেদনের লেখক নিক রবার্টসন সৌদি নাগরিকদের এই পরিবর্তনকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন।
আর এই পরিবর্তন সম্ভব হয়েছে এমবিএস হিসেবে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কারণে।

নিক লিখেছেন, ‘২০১৮ সালের এক দিন বিকেল হওয়ার আগ মুহূর্তে আমি রিয়াদের একটি একটি ফাঁকা ক্যাফের কাছে লোকজনের সঙ্গে কথা বলছিলাম।
একসময় যাদের ভয় ও শ্রদ্ধার চোখে দেখা হতো সেই ধর্মীয় পুলিশের একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়ালো।
তারা লোকজনে নামাজে যাওয়ার অনুরোধ করছিল।
এর আগে চিত্রটি ছিল ভিন্ন। মানুষ তাদের দেখামাত্র আদেশ তামিল করতো।
তবে এই সময় মানুষদের মধ্যে নড়াচড়ার কোনো চিহ্নই দেখা গেলো না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.