ভারতে কৃষকদের আন্দোলনে অনেকটা চাপে নরেন্দ্র মোদি সরকার।
এরমধ্যে আজ পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণে বলেছেন, কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব।
পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম মেদিনীপুরের সব বিধায়করা এখানে এসেছেন, আমরা অতীতকে ভুলি না।
কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব নবান্নের ধান ছুঁয়ে শপথ করলাম।
তিনি আরো বলেন, আগামীকাল কৃষকদের আন্দোলনকে সমর্থন করছি, কাল ব্লকে ব্লকে আন্দোলন হবে, দল ভাঙছ, ঘর ভাঙছ, কৃষি আইন প্রত্যাহার কর, নয়তো সরে যাও।
নাম উল্লেখ না করে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, বহিরাগতদের আমরা বাংলা দখল করতে দেব না, বহিরাগতরা এসেছে, টাকা বিলাচ্ছে, কোনওভাবে কিনতে পারবে না তৃণমূলকে।